Pages

Search This Blog

Showing posts with label Online Income. Show all posts
Showing posts with label Online Income. Show all posts

Friday, December 7, 2012

আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা

আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা

আমজান প্রোডাক্ট রিভিউ সাইট তৈরি করে এফিলিয়েট মার্কেটিং শুরু করা, পণ্য নির্বাচন, কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট রিভিউ লেখা, এসইওসহ অন্যান্য ইন্টারনেট মার্কেটিং কৌশল প্রয়োগ করে সাইট প্রমোট করার বিষয় নিয়ে এক্সপোনেন্ট আয়োজন করতে যাচ্ছে দুদিনব্যাপী কর্মশালা। আগামী ২১-২২ ডিসেম্বর চট্টগ্রাম এবং ১৮-১৯ জানুয়ারি, ২০১৩ ঢাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিলে শুরু থেকে প্রোডাক্ট রিভিউ সাইট তৈরির বিভিন্ন পর্যায় আয়ত্ত করে একটি সফল নিশ প্রোডাক্ট রিভিউসাইট তৈরি শুরু করতে পারবে। বর্তমানে বিশেষ ছাড়ে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানা যাবে http://www.xponentacademy.com/297 ঠিকানায়।

Tuesday, December 4, 2012

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইল্যান্স!

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইল্যান্স!

স্থানীয় ফ্রিল্যান্সারদের বিভিন্নভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ইল্যান্স ডটকম। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যা
র এন্ড ইনফরমেশন সার্ভিসেস [বেসিস] অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা কার্যক্রম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইল্যান্সে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থান বর্তমানে সপ্তম। দেশ থেকে সাইটটিতে ২৮ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছেন। গত বছরের তুলনায় ২০১২ সালে নতুন ফ্রিল্যান্সারের রেজিস্ট্রেশনের হার বেড়েছে ১৪৩ শতাংশ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং সিলেটে ফ্রিল্যান্সারদের আয়ের হার সব থেকে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
বাংলাদেশে ইল্যান্সের কার্যক্রম পরিচালনার সাইদুর মামুন খান-কে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। মামুন এর আগে ওডেস্কের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে ওডেস্কের বেশ কয়েকটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং তিনি ওডেস্কের একটি শক্তিশালী স্থানীয় কমিউনিটি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ওডেস্কের দায়িত্ব ছাড়ার পর ওডেস্ক বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসাবে যোগ দিয়েছেন ডেভসটিম লিমিটেডের ‘অ্যাপ আর্কিটেক্ট’ মাহমুদ হাসান সানি।

Friday, November 16, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও


 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও


ইন্টারনেট মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। একজন এসইও এক্সপার্ট বিভিন্ন কর্পোরেট কোম্পানীতে মার্কেটিং বিভাগের অধীনে স্মার্ট ক্যারিয়ার গড়ার পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়েও সফল ক্যারিয়ার গড়া সম্ভব। 
যারা হাতে কলমে এসইও শিখতে চান তাঁদের জন্য ৩ মাস ব্যাপী অ্যাডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট। আগামী রোববার থেকে প্রশিক্ষণটি শুরু হচ্ছে। যারা কোর্সটিতে অংশগ্রহণ করতে চান তারা ডেভসটিম ইনস্টিউটে এসে ভর্তি হতে পারেন। 
বিস্তারিত- ০১৯১১৪৬৪৭১০, ০২৯৬৬২৬৪৪
ইভেন্ট লিংক- https://www.facebook.com/events/427886037275274/
বজলুর রহমান, ডেভসটিম ইনস্টিটিউটের সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী তিনি। কম্পিউটারে কোন রকম পারদর্শী ছিলেন, ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে আগ্রহ থেকেই আমাদের কাছে এসেছিলেন।

সত্যি কথা বলতে কি, পঞ্চাশোর্ধ একটা লোক যখন আমাদের কাছে ফ্রিল্যান্স আউটসোর্সিং করা
র জন্য এসইও শিখতে চাইলেন তখন আমরা দ্বিধা দ্বন্দের মধ্যে পড়ে গিয়েছিলাম। এমন একজন বয়স্ক লোক কি আসলেই পারবেন? পারবেন কি সফলভাবে আমাদের প্রশিক্ষণ শেষ করতে? পারবেন কি সফল ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে?

আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলাম। উনাকে ভর্তি করালাম ডেভসটিম ইনস্টিটিউটের 'অ্যাডভান্সড এসইও' প্রশিক্ষণে। ক্লাশে দেখেছি তিনিই অন্যতম আগ্রহী শিক্ষার্থী ছিলেন। অনেক বেশি প্রশ্ন করতেন, অনেক কিছু জানতে চাইতেন। আর এ আগ্রহই তাঁকে সফলতার পথে নিয়ে গেল খুব দ্রুতই। ব্যাচের সবার আগে উনিই ওডেস্কে প্রথম হায়ার হলেন। ক্লাশ শুরুর মাসখানেকের মধ্যেই।

এই তো ক'দিন হলো উনি ক্লাশ শেষ করছেন। ওডেস্কে একের পর এক কাজ পাচ্ছেন তিনি। মূল পেশার বাইরে (উনি একজন সরকারি চাকুরিজীবি) খন্ডকালীন কাজ হিসাবে তিনি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করছেন। এইটা তার ওডেস্ক প্রোফাইলের স্ক্রিনশট!

আমরা তাঁর কাছে জানতে চেয়েছিলাম কিভাবে আপনি এত দ্রুত সফলতার পথে আসলেন? 'ডেভসটিম ইনস্টিটিউটের সার্বক্ষণিক কেয়ার ই আমাকে সফল হতে সাহায্য করেছে। আমি যখনই কোন সমস্যায় পড়েছি তখনই সেটির সমাধান পেয়ে গেছি ফোনে কিংবা ইমেইলে। ফেইসবুক গ্রুপের মাধ্যমে সার্বক্ষনিক মেনটরিং আমাকে দ্রুত সফলতার পথে আসতে সহায়তা করেছে বলে আমি মনে করি।' উত্তর ছিল তাঁর।

'আমি মনে করি আগ্রহ থাকলে, ইংরেজি জানলে এবং কম্পিউটারের মিড লেভেল কাজগুলো জানলেই ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে সফল হওয়ার সুযোগ রয়েছে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে কাজের কোনই অভাব নেই, প্রয়োজন কেবল দক্ষতা। তাহলেই সেখানে গিয়ে সফল হওয়া সম্ভব। আর ফ্রিল্যান্সা আউটসোর্সিং সম্পর্কে জানা এবং দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে আমি DevsTeam Institute কে সবসময়ই ই রিকমেন্ড করবো, তাঁদের জন্যই আজ আমার এ সফলতা।' যোগ করেন তিনি।