মুসলিম দাতব্য সংস্থা
-
https://islamicrelief.org.bd/
মুসলিম দাতব্য সংস্থা যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০এ
কায়রো থেকে অন ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০টি দাতব্য সংস্থার মধ্যে
এক...
Search This Blog
Sunday, December 23, 2012
আন্তর্জাতিক শিক্ষায় অ্যালোহা
অ্যালোহা বাংলাদেশে প্রথমবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এছাড়াও
‘অ্যালোহা জুনিয়র মেন্টাল অ্যারিথমেটিক’ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন
করেছে। ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস মিলনায়তনে এ
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। সূত্র এ তথ্য জানিয়েছে।
Sunday, December 9, 2012
ফ্রি ডিজিটাল ইমেজ প্রসেসিং প্রশিক্ষণ
ফ্রি ডিজিটাল ইমেজ প্রসেসিং প্রশিক্ষণ
ডিজিটাল
ইমেজ প্রসেসিংয়ের ওপর ফ্রি প্রশিক্ষণ (আউটসোর্সিং) দিচ্ছে আহ্ছানিয়া
ই-সলিউশনস। সফটওয়্যার জানা ও ইংরেজিতে দক্ষ এমন কিছুসংখ্যক লোককে
দুইমাসব্যাপী ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ওপর বিনামূল্যে প্রশিক্ষণ দেবে
প্রতিষ্ঠানটি। যোগাযোগ: ০১১৯৮০০৮৬১০।
ইনবক্স
ইনবক্স
Friday, December 7, 2012
আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা
আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা
আমজান প্রোডাক্ট রিভিউ সাইট তৈরি করে এফিলিয়েট মার্কেটিং শুরু
করা, পণ্য নির্বাচন, কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট রিভিউ লেখা, এসইওসহ
অন্যান্য ইন্টারনেট মার্কেটিং কৌশল প্রয়োগ করে সাইট প্রমোট করার বিষয় নিয়ে
এক্সপোনেন্ট আয়োজন করতে যাচ্ছে দুদিনব্যাপী কর্মশালা। আগামী ২১-২২ ডিসেম্বর
চট্টগ্রাম এবং ১৮-১৯ জানুয়ারি, ২০১৩ ঢাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে
অংশ নিলে শুরু থেকে প্রোডাক্ট রিভিউ সাইট তৈরির বিভিন্ন পর্যায় আয়ত্ত করে
একটি সফল নিশ প্রোডাক্ট রিভিউসাইট তৈরি শুরু করতে পারবে। বর্তমানে বিশেষ
ছাড়ে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানা যাবে http://www.xponentacademy.com/297 ঠিকানায়।
ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা
ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা
ওয়েব ডেভেলপার, ফটোগ্রাফার, আর্কিটেক্ট, অনলাইন মার্কেটিং এক্সপার্ট
অথবা ফ্রিল্যান্সার যাই হোক না কেন, গ্রাফিক্স ডিজাইনের ওপর দক্ষতা
ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারে। তাছাড়া সুন্দর প্রেজেন্টেশন তৈরির
জন্য গ্রাফিক্স ডিজাইনে দখল থাকা জরুরি। তাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
ছুটির দিনে আগামী শুক্রবার আয়োজন করেছে দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন
কর্মশালা। এতে ওয়েব টেমপ্লেট, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ক্লিপিং পাথ, ইমেজ
রি-টাচ্ প্রভৃতি আয়ত্তে আনার কৌশল শেখানো হবে। তাছাড়া কীভাবে সহজে ভালো
ডিজাইনার হওয়া যায়, ডিজাইনারের গুণাবলী, ডিজাইন গ্রহণযোগ্যতা পায় কীভাবে,
বিষয়ের ওপর ভিত্তি করে কীভাবে কালার, পিকচার ও টেক্সট সমন্বয় করা যায়
প্রভৃতি শেখানো হবে এই কর্মশালায়। অংশগ্রহণের জন্য বর্তমানে রেজিস্ট্রেশন
চলছে। যোগাযোগ : ক্রিয়েটিভ আইটি লি., অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউস-২,
রোড-২৮ (পুরনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন : ০১৬১৪ ১৩৪৪২৪
Tuesday, December 4, 2012
আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ
আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ
-টিউন করেছেন : প্রোগ্রামার রোমেল |
কেমন আছেন? আপনাদের সকল কে একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের
টিউন। সব সময় প্রোগ্রামিং নিয়ে টিউন করায় আজ আমি আপনাদের কাছে একটু ভিন্ন
ধারার টিউন করছি। জানি না কত টুকু ভাল লাগাতে পারবো ,তবে চেষ্টা থাকবে
পুরোটাই।
আমাদের অনেকের খুব ইচ্ছা ভালো একজন প্রোগ্রামার হব বা একজন
ওয়েব ডেভেলপার হব অথবা একজন আইটি বিশেষজ্ঞ হব। কিন্তু মনে করি এই জগত টা
অনেক কঠিন এবং আমাকে দিয়ে হবে না। আসলেই কি তাই?? মোটেই না।
আপনি যদি
সত্যি নিজেকে আইটি জগতে একজন সফল ব্যক্তি হিসেবে দাড় করাতে চান তবে
প্রথমেই দরকার প্রবল ইচ্ছা এবং নিষ্ঠা। যদি আপনার মধ্যে এগুলো কে ভালো ভাবে
লালন করতে পারেন তবে আপনি আইটি জগতে নিজেকে মেলে ধরতে পারবেন, এটা ১০০%
গ্যারান্টি।
আসুন প্রোগ্রামিং এর কথায় । আমরা যখন প্রোগ্রামিং করতে
যাই তখন প্রোগ্রামিং না হলে তখন ভাবি,"এটা দুনিয়ার কঠিন বিষয়, আমাকে দিয়ে
হবে না"। আর তাহলেই আপনি হেরে গেলেন। প্রোগ্রামিং মানেই পরিশ্রম ,আর
পরিশ্রম মানেই সফলতা। তাই আপনাকে একজন ভালো প্রোগ্রামার হতে হলে প্রথমেই
ধৈর্য্যশীল হতে হবে।
জানিনা বিশ্বাস করবেন কি না -আজ থেকে অনেক বছর আগে আমার সামান্য সি প্রোগ্রামিং মিলাতে পুরো একদিন সময় লেগেছিল। আর আমাকে সাহায্য করার মত কোন বন্ধু/স্যার ছিল না। আমি যার কাছে পড়তাম তিনি ছিলেন ইন্ডিয়া তে। আর আমার বন্ধু রা ছিল স্বার্থপর টাইপ এর। তারপর আমার জিদ চাপে আমি কারো সহযোগীতা ছাড়াই ভালো প্রোগ্রামার হব।আল্লাহ এর রহমতে এখন আমি অনেক দূর পর্যন্ত পৌছেছি। এখন নিজের একটি ছোট আইটি ফার্ম আছে।প্রোগ্রামিং প্লাটফর্ম থেকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কোন কষ্ট সাধ্য ব্যাপার না।চেষ্টা করে দেখুন পারবেন। আমরা বাঙ্গালী,আমরা সব জাতির উর্ধে। তাই চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।
জানিনা বিশ্বাস করবেন কি না -আজ থেকে অনেক বছর আগে আমার সামান্য সি প্রোগ্রামিং মিলাতে পুরো একদিন সময় লেগেছিল। আর আমাকে সাহায্য করার মত কোন বন্ধু/স্যার ছিল না। আমি যার কাছে পড়তাম তিনি ছিলেন ইন্ডিয়া তে। আর আমার বন্ধু রা ছিল স্বার্থপর টাইপ এর। তারপর আমার জিদ চাপে আমি কারো সহযোগীতা ছাড়াই ভালো প্রোগ্রামার হব।আল্লাহ এর রহমতে এখন আমি অনেক দূর পর্যন্ত পৌছেছি। এখন নিজের একটি ছোট আইটি ফার্ম আছে।প্রোগ্রামিং প্লাটফর্ম থেকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কোন কষ্ট সাধ্য ব্যাপার না।চেষ্টা করে দেখুন পারবেন। আমরা বাঙ্গালী,আমরা সব জাতির উর্ধে। তাই চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।
এখন আসি ওয়েব ডেভেলপিং এর
কথায়। আমি বিশ্বাস করি যে কেউ এই বিষয়ে দক্ষ হতে পারে। তবে তাকে একটূ
ক্রিয়েটিভ হতে হবে। আর সব চাইতে কম সময়ে আইটি এর সাগরে একজন দক্ষ নাবিক
হিসেবে নিজেকে মেলে ধরার জন্য এটা একটা ভালো প্লাটফর্ম।
অনেক ধন্যবাদ
কষ্ট করে পড়ার জন্য।আশা করি হাল ছাড়বেন না। দেখবেন আপনি সফল হবেন ই
হবেন।ইনশাআল্লাহ। আল্লাহ পরিশ্রমী কে ভালোবাসেন। আমার জন্য একটু দোয়া করবেন
আপনারা।আমি আপনাদের পাশে সব সময় আছি। আর আমার আইটি ফার্ম এর সাইট টা একটু
ঘুরে আসেন সময় হলে http://www.global-itbd.com
Source: http://www.techtunes.com.bd
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইল্যান্স!
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইল্যান্স!
স্থানীয় ফ্রিল্যান্সারদের বিভিন্নভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ইল্যান্স ডটকম। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যা
র এন্ড ইনফরমেশন সার্ভিসেস [বেসিস] অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা কার্যক্রম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইল্যান্সে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থান বর্তমানে সপ্তম। দেশ থেকে সাইটটিতে ২৮ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছেন। গত বছরের তুলনায় ২০১২ সালে নতুন ফ্রিল্যান্সারের রেজিস্ট্রেশনের হার বেড়েছে ১৪৩ শতাংশ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং সিলেটে ফ্রিল্যান্সারদের আয়ের হার সব থেকে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
বাংলাদেশে ইল্যান্সের কার্যক্রম পরিচালনার সাইদুর মামুন খান-কে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। মামুন এর আগে ওডেস্কের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে ওডেস্কের বেশ কয়েকটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং তিনি ওডেস্কের একটি শক্তিশালী স্থানীয় কমিউনিটি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ওডেস্কের দায়িত্ব ছাড়ার পর ওডেস্ক বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসাবে যোগ দিয়েছেন ডেভসটিম লিমিটেডের ‘অ্যাপ আর্কিটেক্ট’ মাহমুদ হাসান সানি।
Saturday, December 1, 2012
Subscribe to:
Posts (Atom)
![Photo: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইল্যান্স!
স্থানীয় ফ্রিল্যান্সারদের বিভিন্নভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ইল্যান্স ডটকম। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস [বেসিস] অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা কার্যক্রম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইল্যান্সে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থান বর্তমানে সপ্তম। দেশ থেকে সাইটটিতে ২৮ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছেন। গত বছরের তুলনায় ২০১২ সালে নতুন ফ্রিল্যান্সারের রেজিস্ট্রেশনের হার বেড়েছে ১৪৩ শতাংশ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং সিলেটে ফ্রিল্যান্সারদের আয়ের হার সব থেকে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
বাংলাদেশে ইল্যান্সের কার্যক্রম পরিচালনার সাইদুর মামুন খান-কে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। মামুন এর আগে ওডেস্কের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে ওডেস্কের বেশ কয়েকটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং তিনি ওডেস্কের একটি শক্তিশালী স্থানীয় কমিউনিটি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ওডেস্কের দায়িত্ব ছাড়ার পর ওডেস্ক বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসাবে যোগ দিয়েছেন ডেভসটিম লিমিটেডের ‘অ্যাপ আর্কিটেক্ট’ মাহমুদ হাসান সানি।](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/c118.0.403.403/p403x403/549484_300869466691522_997378961_n.jpg)